1. কবিতা
  2. বিস্তারিত

ক্রিমিনাল-১ (কবিতা)

ক্রিমিনাল-১ (কবিতা)
মো. সুয়েজ হোসেন 

লেবাসি সে ভালো ভেবে
কেউ কাছে যায়-

অসহায় মনে করে 
দু'মুঠো খাওয়ায়।

আসলে সে ক্রিমিনাল 
প্রমাণিত হয়! 

সবার সামনে  শুধু 
করে অভিনয়।

এমন লোকরা আছে 
ডানে আর বামে- 

জুতোর বারি খেয়েও
কখনো কি থামে।

কতবার জেলে যায়
ক্রিমিনাল কেসে 

আবারও সে যেতে পারে
গেছে নাকি ফেঁসে।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন