1. অর্থনীতি
  2. বিস্তারিত

একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ৬ হাজার ১৮২ টাকা

একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ৬ হাজার ১৮২ টাকা
নিউজ বাংলা ডেস্ক :

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

এ নিয়ে টানা ৯ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমল। সব মিলিয়ে এ সময়ে প্রতি ভরিতে স্বর্ণের দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা।

শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম রোববার (২২ নভেম্বর) সকাল থেকে কার্যকর হয়েছে।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সকালে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছিল বাজুস। ওই সময় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন