সোহাগ হত্যায় আরও ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 

১৩ জুলাই রোববার সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে তাদেরকে আটকের কথা জানিয়েছে ডিবি।

আটককৃত ২ জনের নাম সজীব ও রাজীব। তারা এই মামলার এজহারনামীয় আসামি। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট সাত জনকে গ্রেফতার করা হলো।

এই ঘটনার বিচারের দাবি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আজ দুপুর থেকে এই দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরাে দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার কারণ হিসেবে মনে করেছে স্থানীয়রা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ