এক দশক পর মুক্তি পেলেন মুয়াম্মার গাদ্দাফির ছেলে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননে প্রায় এক দশক পর বন্দিদশা থেকে মুক্তি পেলেন লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফি। 

১০ নভেম্বরসোমবার তাকে ৯ লাখ ডলারের বন্ডে জামিনে কারামুক্তি দেয় দেশটির কর্তৃপক্ষ।  তবে মুক্তি মিললেও আপাতত হানিবাল গাদ্দাফির ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে। বিচারকাজ সম্পন্ন না করে জামিন দেয়ার এই ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। 

এর আগে, আলোচিত শিয়া নেতা মুসা আল-সদরের নিখোঁজ মামলায় তথ্য গোপনের অভিযোগে ২০১৫ সালে হানিবাল গাদ্দাফিকে আটকের নির্দেশ দেয় লেবানন কর্তৃপক্ষ। পরে তাকে সিরিয়া থেকে অপহরণ করে লেবাননে নেয়া হয়।

উল্লেখ্য, লেবাননের আমাল আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন আল-সদর। ১৯৭৮ সালে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন তিনি। 

সূত্র : বিবিসি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ