1. জাতীয়
  2. বিস্তারিত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
নিউজ বাংলা ডেস্ক :

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অব ডিজাস্টার অ্যান্ড হিউম্যানিটারিয়ান রেসপন্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টেলর গ্যারেট।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন