1. জাতীয়
  2. বিস্তারিত

প্রকৃত সাংবাদিকদের ডেটাবেইস তৈরির পরিকল্পনা সরকারের : তথ্য প্রতিমন্ত্রী

প্রকৃত সাংবাদিকদের ডেটাবেইস তৈরির পরিকল্পনা সরকারের : তথ্য প্রতিমন্ত্রী
নিউজ বাংলা ডেস্ক :

প্রকৃত সাংবাদিকদের একটি ডেটাবেইস তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা ও তাদের পরামর্শের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে সরকার নিয়মিত আলোচনা করছে এবং তাদের পরামর্শ নিচ্ছে। এসব সংগঠনের মতামতের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি ডেটাবেইস তৈরির পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাব করার উপযুক্ত দায়িত্ব সাংবাদিক সংগঠনগুলোর। সরকার মনে করে, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংগঠনগুলোর মতামত ও পরামর্শ গুরুত্বপূর্ণ।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, কে কোন পেশায় প্রবেশ করতে পারবেন কিংবা মানুষ কীভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়।

তিনি বলেন, আমরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। একই সঙ্গে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন