পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষ, নিহত দুই


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ রেজাউল করিম, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। 
‎শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার সাড়া ঝাউদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিব হোসেন (২২) এবং একই উপজেলার পিয়ারপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫)।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী অভিমুখীএকটি মোটরসাইকেলের সাথে লালপুর অভিমুখী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাকিব হোসেন ও শিরিনা বেগম গুরুতর আহত হন।
‎স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে৷ 
‎ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ