1. সারাদেশ
  2. বিস্তারিত

কুমিল্লায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজির দুই আরোহী নিহত

কুমিল্লায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজির দুই আরোহী নিহত
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজিচালক লিটন মিয়া ও যাত্রী আহসান উল্লাহ ছুট্টু।

লিটন মিয়া চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে। আর আহসান উল্লাহ ছুট্টু একই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর এলাকার কোরবান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মিয়াবাজার থেকে দুই যাত্রী নিয়ে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন সিএনজিচালক লিটন মিয়া। পথে আমানগন্ডা এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক লিটন মিয়ার মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আহসান উল্লাহ ছুট্টুর মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাশেম বলেন, সিএনজিচালককে পরীক্ষা-নিরীক্ষা করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহত চালকের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেক যাত্রী আহসান উল্লাহ ছুট্টুর মৃত্যু হয়।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন