1. আইন ও আদালত
  2. বিস্তারিত

শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, প্রত্যর্পণের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন : আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, প্রত্যর্পণের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন : আইনমন্ত্রী
নিউজ বাংলা ডেস্ক :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন তাঁকে ফেরানোর বিষয়টি ভারতের সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই। এ বিষয়ে আইন শেখ মুজিবুর রহমানই করে গেছেন।

আইনমন্ত্রী আরও জানান, দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা সরকার করবে।

ভূমি নিবন্ধন খাতের অনিয়ম ও হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, সাবরেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। এ পরিস্থিতি থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই বেরিয়ে আসতে হবে। সাবরেজিস্ট্রি বিভাগকে হয়রানিমুক্ত করা হবে। এরপরও কেউ হয়রানির শিকার হলে সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

আইনমন্ত্রী বলেন, ভূমি নিবন্ধন কার্যক্রমে সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা হয়রানি বরদাশত করা হবে না।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন