1. জাতীয়
  2. বিস্তারিত

সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
নিউজ বাংলা ডেস্ক :

দলীয় কার্যক্রম জোরদার এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করতে বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এলাকার জনগণের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৈঠকের একটি সূত্র নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছে।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন