1. খেলাধুলা
  2. বিস্তারিত

এমএলএসে ইতিহাস গড়লেন মেসি, টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়

এমএলএসে ইতিহাস গড়লেন মেসি, টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়
খেলাধুলা ডেস্ক :

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

২০২৬ মৌসুমে ইন্টার মায়ামির হয়ে মাত্র ৩১ ম্যাচে ২৬ গোল করেছেন মেসি। এর মধ্য দিয়ে নিশ্চিত করেছেন এবারের গোল্ডেন বুট। গোলসংখ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। ২১ গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ন্যাশভিলের স্যাম সারিজ।

এর আগে, ২০২৫ মৌসুমে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। এবারও সেরা গোলদাতার পুরস্কার জিতে এমএলএসে টানা দুই মৌসুমে এই স্বীকৃতি পাওয়া প্রথম ফুটবলার হলেন তিনি।

গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও উজ্জ্বল ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি মৌসুমে তাঁর অ্যাসিস্টের সংখ্যা ১৭। অর্থাৎ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ইন্টার মায়ামির হয়ে মোট ৪৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন ফুটবলের এই জাদুকর।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন