1. সারাদেশ
  2. বিস্তারিত

মোহাম্মদপুরে ডিসি কার্যালয়সহ পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

মোহাম্মদপুরে ডিসি কার্যালয়সহ পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
নিউজ বাংলা ডেস্ক :

রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাত ৯টা ৪০ মিনিটের দিকে আসাদগেট এলাকায় এবং পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে ককটেল নিক্ষেপ করা হয়।

এ ছাড়া বসিলায় র‍্যাব-২ কার্যালয় ও রেসিডেনশিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

তিনি জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্যামলী এলাকা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

এদিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে নিক্ষেপ করা ককটেলটি বিস্ফোরিত হয়নি। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করেন।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন