1. সারাদেশ
  2. বিস্তারিত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষা অফিসের হিসাবরক্ষক আহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষা অফিসের হিসাবরক্ষক আহত
খুলনা সংবাদদাতা :

খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মোহাম্মদ মশিউর রহমান (৫৯) নামে এক শিক্ষা কর্মকর্তা আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর সদর থানাধীন মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের কাছে এ ঘটনা ঘটে।

আহত মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক। তিনি নগরীর মিয়াপাড়া এলাকার পাইপের মোড়ের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে।

মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তিকে গুলি ছুড়তে দেখেন। তবে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়নি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, অন্য কাউকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর শরীরে লাগে।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম বলেন, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা, কী কারণে এবং কাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন