1
2
| প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মৌলভীবাজারে ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
বিজয় সাহা, সদর (মৌলভীবাজার) প্রতিনিধি :
ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলের নির্মম গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আঞ্জুমানে আল ইসলাহ ও আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া ২নং মনুমুখ ইউনিয়ন শাখা।
বৃহস্পতিবার আছরের নামাজের পরে ধর্মপ্রাণ সকল মুসলমানদের নিয়ে সরকার বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ জনতা।
এসময় বক্তব্য রাখেন সরকার বাজার বায়তুন নাজাত জামে মসজিদের খতিব মুফতি মুহিবুর রহমান সাদেকি, জনপ্রিয় নাশিদ শিল্পী কবি মুজাহিদ ইসলাম বুলবুল, জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার সদর উপজেলার সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী,লুৎফর রহমান সুমন, শেরপুর ফাঁড়ি পুলিশের খতিব আল আমীন যুক্তিবাদী এবং তালামিয কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুর রহমান, আতিকুর রহমান কাউছার, মুজাম্মিল হুসেন, নূর মোহাম্মদ রুমান, ইমন আহমদ, শাফিনুর রহমান, সাইদুর রহমান, আশরাফ
আহমদ তালুকদার, মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
সমাবেশে বক্তারা ইসরায়েলের ধ্বংসাবশেষ এবং জাতিসংঘের কাছে বিচার চেয়ে বলেন- ইসরায়েলের হামলায় গাজার শিশুসহ মুসলমানদের নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, ইনশা আল্লাহ এই যুদ্ধে স্বাধীনতাকামী মুসলমানদের জয় হবে। পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে ইসরায়েলিদের পণ্যগুলো বয়কট করতে হবে এবং ইসরায়েলের পতন ঘটাতে বিশ্বের মুসলমান ঐক্য হওয়ার আহ্বান জানান সংগঠনগুলোর সিনিয়র নেতৃবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত