ডেস্ক নিউজ :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা ভাল হবে। কারণ নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের আস্থা বেশি থাকে।
৯ এপ্রিল বুধবার বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপির রাজনীতি বিনিয়োগের রাজনীতি। বেসরকারি খাতে প্রবৃদ্ধির নেপথ্যে আমাদের সরকারের প্রণীত পলিসি রয়েছে। এ সময় কর স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএনপি প্রয়োজনীয় আইন প্রণয়ন করবে বলেও মন্তব্য করেন আমীর খসরু।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, নির্বাচনের মাধম্যে গণতান্ত্রিক ধারাকে ফিরিয়ে আনতে হবে। বিদেশী বিনিয়োগকারীরাও নির্বাচিত সরকার চায়।