ডেস্ক নিউজ :
আওয়ামী লীগ আমলের পলাতক সাবেক ৪ মন্ত্রীকে এবার এক সাথে যুক্তরাজ্যে দেখা গেছে। ১ এপ্রিল মঙ্গলবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে তাদের দেখা গিয়েছে। পরবর্তীতে তাদের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে আলাদা আলাদাভাবে তাদের দেখা গেলেও ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথমবার ৪ জন সাবেক পলাতক মন্ত্রীকে একসাথে দেখা গেল।
সাবেক ওই ৪ মন্ত্রীরা হলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
তথ্য সুত্রে জানা যায়, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন । চিকিৎসারত নেতাকে দেখতে ১ এপ্রিল মঙ্গলবার হাসপাতালে দেখতে যান তারা।