আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে কাতার যেতে পারেন।
সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাতে ৯ মার্চ রোববার মার্কিন গণমাধ্যমে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
এর পূর্বে ইসরায়েল জানায়, যুদ্ধবিরতি আলোচনার জন্য ১০ মার্চ সোমবার কাতারের রাজধানী দোহায় প্রতিনিধি দল পাঠাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ রমজান পর্যন্ত বাড়াতে তৎপর।
যদিও তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি চায়, পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে।
সুত্র : এক্সিওস