নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

যেখানে যাই ঘটুক, অভিযান চালোনোর এখতিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
যেখানে যাই ঘটুক, অভিযান চালোনোর এখতিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ :

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যেখানে যাই ঘটুক না কেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর এখতিয়ার নেই। সরকার এগুলোকে প্রশ্রয় দেবে না। যেকোনো ধরণের মব জাস্টিস নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করা হচ্ছে।

৬ মার্চ বৃহস্পতিবার ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শনের সময় এ কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশৃঙ্খলা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। মব জাস্টিসের নামে যে কোনো ধরণের বিশৃঙ্খলা দমনে কাজ করছে সরকার। তবে এটি নিয়ন্ত্রণে প্রতিটি পরিবারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এ সময় ঈদ ঘিরে ছিনতাই ও চাঁদাবাজি রোধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ট্যুরিস্ট পুলিশের জনবলের ঘাটতি রয়েছে। পাশাপাশি আবাসন সংকটসহ নানা সমস্যা রয়েছে। বিষয়গুলো সমাধানে উদ্যোগ নেয়া হবে। ট্যুরিস্ট পুলিশ একটিভ থাকলে বিদেশি পর্যটকরা দেশে আসবে। এটি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মূল লেখা : https://www.newsbangla.news/details/832