ডেস্ক নিউজ :
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পবিত্র রমজান মাসে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার জন্য। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে সরকার।
২ মার্চ রোববার বিকেলে রাজধানীর মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইনস ঘুরে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেছেন।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত বছরের তুলনায় বাজার স্থিতিশীল রয়েছে। অস্থির যাতে না হয় সেদিকে নজর আছে সরকারের।
পবিত্র রমজান মাসে দুই নারীর ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ না করাই ভালো।
এছাড়াও রমজান মাসে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।