1
2
| প্রকাশের তারিখঃ ০৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বরিশাল নগরীতে কাউনিয়ায় একজনকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
মোঃ বায়োজিদ হোসেন, বরিশাল ব্যুরো :
বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ধারাল অস্ত্র দিয়ে একজনকে কুপিয়ে হত্যা, এবং একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে নগরীর কাউনিয়া হাউজিং এলাকায়।
নিহত মো. সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে , এবং আহত নয়ন গাজী (৩২) কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে।
স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় ,ওই দুই ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক লেনদেনের জের ধরে প্রথমে কথার কাটাকাটি হয় এবং পরে কোপাকুপি হয়।
এ সময় উভয়কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আহত সুরুজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এবং আহত নয়ন গাজী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
কাউনিয়া থানা পুলিশের ওসি নাজমুল নিশাত বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালে মর্গে রয়েছে এবং আসামিদের ধরার জন্য চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত