1
2
| প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ দখলমুক্ত ও সংস্কারের দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
বিজয় সাহা, সদর (মৌলভীবাজার) প্রতিনিধি :
রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে শহরের কলেজ রোডস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সড়কে শিশু উদ্যানের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজ শ্রীমঙ্গলের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিক কর্মী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে ৪৮ ঘন্টার মধ্যে শিশু উদ্যান অবৈধ দখলমুক্ত করার দাবী জানিয়ে বক্ততারা বলেন, ‘অন্যতায় শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষদের নিয়ে দখলমুক্ত করা হবে উপজেলার একমাত্র শিশু উদ্যানটি।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সাংবাদিক কাওছার ইকবাল, কবি জাবেদ ভুঁইয়া, আবৃত্তিকার বিকাশ দাশ বাপ্পন, রাজনৈতিক নেতা তুহিন চৌধূরী, শিক্ষক ফুয়াদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের দিলোয়ার হোসেন, নিলয় রশিদ, মোজাহিদুল ইসলাম, আফজল হোসাইন মুন্না, হোসাইন মোহাম্মদ আফজাল, ফারজানা নাজনিন নিশি, নৃত্য শিল্পী দ্বীপদত্ত আকাশ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত