1
2
| প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বাংলাদেশ ব্যাংকের নতুন ছাপানো টাকায় থাকবে না মুজিবের ছবি
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ব্যাংকের নতুন করে ছাপানো টাকায় আর থাকছে না শেখ মুজিবের ছবি। এপ্রিল মাসের শেষভাগে বা মে মাসের প্রথমার্ধে নতুন ডিজাইনের এই নোট ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ধারণা করা হচ্ছে, ঈদুল আজহায় এই নতুন ডিজাইন ও শেখ মুজিবুর রহমানের ছবিমুক্ত নোট বাজারে আসতে পারে।
১৯ ফেব্রুয়ারি বুধবার গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। নতুন টাকায় শেখ মুজিবের ছবি থাকবে না জানিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক বলেছেন, বর্তমান গভর্নর স্বাক্ষরে এপ্রিলের শেষভাগে বা মে মাসের প্রথমার্ধে আমরা নতুন নোট ছাড়বো বলে আশা করছি যা এখন চলমান আছে।
তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে বাজারে আসবে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট। তবে, এই নোটগুলো আগেই ছাপানো হওয়ায় এগুলোতে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই ও শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, এ মুহূর্তে বিপুল পরিমাণ আগের ছাপানো নোট রয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে। তাই অর্থের অপচয় রোধে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না। কারণ বর্তমানে ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল অঙ্কের অর্থের অপচয় হবে ফলে কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় করতে চাচ্ছে না।
গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নতুন নোট প্রচলনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী, ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে সিদ্ধন্ত নিয়েছে সরকার। যা নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ কওে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত