1
2
| প্রকাশের তারিখঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বরিশাল থেকে দেশীয় রিভলভার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
মোঃ বায়োজিদ হোসেন, বরিশাল ব্যুরো :
বরিশাল জেলার হিজলা উপজেলায় রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলভার উদ্ধার করেছে পুলিশ।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কের পাস থেকে একটি দেশীয় রিভলভার উদ্ধার করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী একাধিক স্থানীয় বাসিন্দারা জানান সকালে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার দেখতে পায় এক কলেজ ছাত্র। এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এরপর পুলিশ এসে রিভলভারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। এর আগে সকালে কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী রিভলভারটি দেখতে পেয়ে পুলিশকে খবরটি জানায়।
হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, দেশীয় রিভলভারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ রিভলভারটি কীভাবে ঘটনাস্থলে আসল, কার কাছে ছিল, কে বা কাহারা রেখেছে সে বিষয় জানতে তদন্ত চলছে,এ বিষয়ে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত