1
2
| প্রকাশের তারিখঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনাকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করেছে বিএনপি। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করা হয়েছে।
বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন খান জানান, এই অভিযোগে ৫০০-এর অধিককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে।
বিভিন্ন তথ্য-উপাত্তসহ ৮৪টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি।
এছাড়া ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নিজেদের ৮৪৮ নিহত নেতাকর্মীর তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও-ভিডিও জমা দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত