1
2
| প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বরিশালে পুকুর থেকে ৫ টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
মোঃ বায়োজিদ হোসেন, বরিশাল ব্যুরো :
বরিশালের বিমানবন্দর থানাধীন খানপুরা ইউনিয়ন পরিষদের পিছনে একটি পুকুর থেকে ৫ টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) দেব-এর নেতৃত্বে একটি পুলিশ দল রাত ১২:৩০ সময় খানপুরা ইউনিয়ন পরিষদের পিছনের পুকুরে অভিযান চালায়। এ সময় পানির নিচে লুকিয়ে রাখা একটি বস্তার ভিতর থেকে ৫ টি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।
এ বিষয়ে বরিশালের বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন এবং এস আই দেব জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং পুকুরের ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই। তবে কে বা কারা এগুলো রেখেছে, সে বিষয়ে তদন্ত চলছে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী এরবাহিনীর সদস্যরা জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং কোনো অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কিনা তা খতিয়ে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত