নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

হিল যত উঁচু হয় তত বেশি সিদ্ধান্ত নিয়ে আফসোস করি : নুসরাত ভারুচা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
হিল যত উঁচু হয় তত বেশি সিদ্ধান্ত নিয়ে আফসোস করি : নুসরাত ভারুচা

বিনোদন ডেস্ক :

অভিনেত্রী নুসরাত ভারুচা হাই হিলের জুতা পরতে চাচ্ছেন না কিন্তু তার সহকারী তাকে সোনালি রঙের হাই হিল পরানোর চেষ্টা চালিয়েই যাচ্ছেন। এরপর অভিনেত্রী রাজি হন এবং এক পায়ে দাঁড়িয়ে থাকেন। 

সম্প্রতি এমনই এক ভিডিও পোস্ট করেছেন সোশ্যালে, যা দেখেই বোঝা যাচ্ছে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন নুসরাত।

ভিডিও পোস্ট করে অভিনেত্রী জানালেন, কোন কাজ করলে তিনি তার নেওয়া সিদ্ধান্তের কারণেই আফসোস করেন। অভিনেত্রী লেখেন, হিল যত উঁচু হয় তত বেশি আমি আমার নেওয়া সিদ্ধান্তের কারণে আফসোসের কাছাকাছি পৌঁছে যাই। 

মজার ছলে করা তার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মন্তব্যের ঘরে এক ব্যক্তি লেখেন, ‘বলিউডের অন্যতম সুন্দরী এবং গুণী অভিনেত্রী।আরেকজন লেখেন, ‘আপনি দিন দিন আসিনের মতো হয়ে যাচ্ছেন দেখতে। 

এদিকে নুসরাত ভারুচাকে সর্ব শেষ দেখা গেছে ‘আকেলি’ সিনেমাতে। আগামীতে তাকে দেখা যাবে বান টিক্কি, ছোরি ২ ছবিতে।

মূল লেখা : https://www.newsbangla.news/details/661