1
2
| প্রকাশের তারিখঃ ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুবিতে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করেছে ছাত্র-জনতা
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার মধ্যরাতে বুলডোজার দিয়ে এটি ভাঙচুর করা হয়। এ সময় ছাত্র-জনতা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
অপরদিকে, নগরীর দোলখোলা মোড়ে আওয়ামী লীগ নেতা দেলোর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
খুবি সূত্রে জানা যায়, ছাত্র-জনতা রাতভর বিক্ষোভ মিছিল করেন। মধ্যরাত পর্যন্ত ভাঙার কাজ চলে। শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যুরাল ভাঙচুরের কাজ চলছিল।
এ ছাড়া বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বঙ্গবন্ধু হলের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে জুতা নিক্ষেপ ও ভাঙচুর চালায়। এ সময় এক শিক্ষার্থী বলেন, এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলো থাকার অর্থ হলো ২৪-এর গণআন্দোলনকে কলুষিত করা। আমাদের ক্যাম্পাসে এসবের ঠাঁই নেই। স্বৈরাচারকে এভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা মূল ফটকের দিকে যাওয়ার আগে কিছু বহিরাগতকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়। তারা একটি ভেকু (বুলডোজার) নিয়ে এসেছিল। তবে, শিক্ষার্থীদের বাধার মুখে তারা ক্যাম্পাস ছেড়ে চলে যায়।
পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভেকু ব্যবহার করে কালজয়ী মুজিব ম্যুরালটি ভাঙার চেষ্টা চালায়। তবে, তা পুরোপুরি সম্ভব হয়নি। বর্তমানে ম্যুরাল ভাঙার কাজ স্থগিত আছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত