নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

তুরাগ তীরে চলা ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
তুরাগ তীরে চলা ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

নিউজ বাংলা ডেস্ক :

টঙ্গীর তুরাগ তীরে চলা ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৭ জনে।

সুত্রে জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম আমীর হোসেন। তার বয়স ৬৫ বছর। বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর এলাকায়। ৩ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত ১১টার দিকে ৩১ নম্বর খিত্তায় মারা যান তিনি। পরে ভোরে ফজরের নামাজের পর তার জানাযা হয়।

এদিকে, ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দ্বীনের বয়ান ও দাওয়াতী কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও।

ইজতেমার এই ধাপে অংশ নিয়েছেন সারাদেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থিদের ইজতেমা।

মূল লেখা : https://www.newsbangla.news/details/624