নিউজ বাংলা ডেস্ক :
ইসরায়েলের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো নেটজারিম করিডোর অতিক্রম করে গাজার উত্তরে বাড়ি ফিরছেন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। ২৭ জানুয়ারি সোমবার ব্রিটিশ গণমাধ্যমে এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় ২৭ জানুয়ারি সোমবার সকাল ৭টা থেকে ফিলিস্তিনিদের পায়ে হেঁটে আল-রশিদ স্ট্রিট এবং সকাল ৯টা থেকে যানবাহনে সালাহ আল-দিন স্ট্রিট পার হতে দেয়া হবে।
এর আগে, মধ্যস্থতাকারী দেশ কাতার জানায়, হামাস শুক্রবারের মধ্যে ইসরায়েলি বন্দী আরবেল ইয়েহুদ ও আরো দু’জনকে মুক্তি দিতে সম্মত হয়েছে এবং যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্তদের শর্ত সম্পর্কে তথ্য প্রদান করেছে। এর ভিত্তিতে ইসরায়েল আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে গাজার উত্তরে ফিলিস্তিনিদের বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেয়।
সুত্র : রয়টার্স