ডেস্ক নিউজ :
গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন-ডিক্যাব লাউঞ্জ পরিদর্শনের সময় পররাষ্ট্র উপদেষ্টা একথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, কূটনীতিকদের মত সাংবাদিকদের কাছে দেশের স্বার্থ সবচে বড় হওয়া জরুরি। কূটনৈতিক রিপোর্টাররা সেই দায়িত্ব পালন করে চলেছেন বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম ও মহাপরিচালক রফিকুল আলমসহ ডিক্যাব নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।