নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে সীমাবদ্ধতা

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে সীমাবদ্ধতা
সিলেট প্রতিনিধি :

জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শনিবার (২১ নভেম্বর) সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে।

এ সময়ে জরুরি প্রয়োজনে যাঁরা মোটরসাইকেল নিয়ে চলাচল করবেন, তাঁদের হালনাগাদ মোটরসাইকেলের কাগজপত্র এবং বৈধ চালকের লাইসেন্স সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5199