নিউজ বাংলা ডেস্ক :
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বদরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের প্রতি বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও ত্যাগের স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্র দায়বদ্ধ। বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের জন্য রাষ্ট্রের সাধ্য ও সক্ষমতা অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখা হবে।
তিনি আরও বলেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। ভবিষ্যতেও বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করে যাবে।