নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

বাংলাদেশে সন্ত্রাসী ও আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলাদেশে সন্ত্রাসী ও আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিউজ বাংলা ডেস্ক :

সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা এ দেশের মানুষ ও সরকার জানে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেছেন, সরকার সহনশীলতার চর্চা করলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। বাংলাদেশে সন্ত্রাসী ও আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘আমরা সহ্য করার চর্চা করি। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই নেব। বাংলাদেশে সন্ত্রাসী এবং আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সরকার কঠোরভাবেই তাদের বিরুদ্ধে অবস্থান নেবে।’

পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের দেশে ফেরার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না, কখনো ফিরতে পারবে না।’

নিজের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভোর ৫টার দিকে তার বাসায় আগুন দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, ‘এদের এমন অবস্থা হয়েছে, জয় বাংলা বলেই দৌড় দেয়, পরে আর খোঁজ মেলে না।’

বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি ওই দিন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে কৃতজ্ঞতা জানান তিনি। হুমায়ুন কবির বলেন, ‘আমি ভাগ্যবান, একটু আগুন লাগিয়ে পালিয়ে গেছে। কিন্তু আজকে আমি কতজন মেহমান পেয়েছি। আমার নেতৃবৃন্দ সবাইকে একসঙ্গে দাওয়াত দেওয়ার সুযোগ হয় না। আলহামদুলিল্লাহ, আজকে সবাই এসেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের অগ্রগতি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জননন্দিত জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভালো পথে এগিয়ে যাচ্ছে। দেশের রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্ব এখন উজ্জ্বল। দেশে বিদেশি বিনিয়োগ আসছে এবং একটি কার্যকর শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের এসব অগ্রগতি দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। তারা নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে। তবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেরাই বিলীন হয়ে যাবে। বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে এবং এ ধরনের কর্মকাণ্ড আর সহ্য করবে না।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5180