নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের চেষ্টা জনগণ ব্যর্থ করে দেবে : রিজভী

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের চেষ্টা জনগণ ব্যর্থ করে দেবে : রিজভী
নিউজ বাংলা ডেস্ক :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা দেশের জনগণ ব্যর্থ করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা পেছনের দরজা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে তারা আবার ক্ষমতায় আসতে চায়। তবে তাদের সেই স্বপ্ন আর কখনো পূরণ হবে না।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতারা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

দেশের মানুষ আর শেখ হাসিনাকে দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশের মানুষ আবারও ফুঁসে উঠেছে। শেখ হাসিনাকে মানুষ আর দেখতে চায় না।

রিজভী আরও বলেন, রক্তাক্ত পথ ধরে আওয়ামী লীগকে আর এ দেশে এগোতে দেওয়া হবে না। তাদের নৈরাজ্য সৃষ্টির যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5144