নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

শিশু রামিসা হত্যা মামলায় দুই আসামির আপিলের রায় মঙ্গলবার

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
শিশু রামিসা হত্যা মামলায় দুই আসামির আপিলের রায় মঙ্গলবার
আইন আদালত ডেস্ক :

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ মামলায় আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

সোমবার (১৬ নভেম্বর) সকালে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, রামিসা হত্যা মামলায় অকাট্য প্রমাণ রয়েছে। তাই এ মামলায় নিম্ন আদালতের দেওয়া সর্বোচ্চ শাস্তি বহাল থাকবে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ।

এর আগে মাত্র ১৯ দিনে এ মামলার বিচারকাজ শেষ হয়। গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন।

পরে নিম্ন আদালতের রায়ের নথি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও জেল আপিলও শুনানির জন্য উপস্থাপন করা হয়। আসামিদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেন হাইকোর্ট।

এখন হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি-পরবর্তী বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ শেষ হতে যাচ্ছে।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5140