নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

যুদ্ধ শুরু করলে ভয়াবহ আঘাত পাবে যুক্তরাষ্ট্র : ইরানের হুঁশিয়ারি

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
যুদ্ধ শুরু করলে ভয়াবহ আঘাত পাবে যুক্তরাষ্ট্র : ইরানের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ওয়াশিংটনকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এই সচিব বলেন, ‘যুদ্ধ শুরু করুন, আর এর জবাবে ভয়াবহ আঘাতের মুখোমুখি হতে হবে।’

পোস্টে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে নিয়েও কটাক্ষ করেন রেজাই। তাঁর দাবি, যুদ্ধ ও নির্বাচনে পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘ভ্যান্স পরাজয় মেনে নিয়েছেন, রুবিও বিদায়ের পথে, হেগসেথকে শিগগিরই বরখাস্ত করা হতে পারে। আর সেন্টকমের কমান্ডার এখন পডকাস্টার!’

পোস্টের শেষাংশে মার্কিন প্রশাসনের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে রেজাই বলেন, ‘তাহলে ওয়াশিংটনে ঠিক কাকে এই বার্তাটি পৌঁছে দিতে হবে?’

ইরানের এই নিরাপত্তাপ্রধানের বক্তব্যকে যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের কঠোর অবস্থানের বার্তা হিসেবে দেখা হচ্ছে।
মূল লেখা : https://www.newsbangla.news/details/5092