1
2
| প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জনসেবাসহ ৪ খাতে গুরুত্ব দিচ্ছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক :
প্রশাসনিক স্বচ্ছতা, জনসেবার মানোন্নয়ন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং পর্যটন খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন সিলেট জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। চলতি বছরের ১৩ জুলাই দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত বিভিন্ন সভা ও কর্মসূচিতে জনবান্ধব প্রশাসন, জবাবদিহি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়গুলোই সর্বাধিক দিয়েছেন তিনি।
গুরুত্ব দায়িত্ব পালনের শুরু থেকেই প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেয়ার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। গত ২৮ জুলাই ফেঞ্চুগঞ্জে এক অনুষ্ঠানে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। দক্ষ প্রশাসন গড়ে তুলতে নিয়মিত শেখা ও নতুন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সিলেটের অন্যতম বড় চ্যালেঞ্জ আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ।
এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা প্রস্তুতি এবং সময়মতো মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। গত ৩০ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর অংশগ্রহণে একটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। দুর্যোগ আঘাত হানার আগেই ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর কাছে সতর্কবার্তা পৌঁছানো এবং মাঠপর্যায়ে কার্যকর সেবা নিশ্চিত করায় ধন্যবাদ জানান।
লাল সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এছাড়া ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগকে ধন্যবাদ জানান। বন্যাপ্রবণ এলাকায় এসব উদ্যোগের কার্যকারিতা নির্ভর করে সময়মতো সতর্কবার্তা পৌঁছানো, উদ্ধার ও আশ্রয়ব্যবস্থা প্রস্তুত রাখা এবং ঝুঁকিপূর্ণ মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ওপর।
সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, পাহাড়, নদী-পাথর এবং আধ্যাত্মিক পর্যটন এ অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে গত ১৫ অক্টোবর জেলা প্রশাসকের সভাপতিত্বে পর্যটন খাতের অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ট্যুর অপারেটর, পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধিরা অংশ নেন। পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সমন্বয় বাড়ানোর উদ্যোগ গ্রহণ করার আহ্বন জানান।
জেলা প্রশাসনের এসব উদ্যোগ নাগরিকসেবা সহজ ও স্বচ্ছ করা প্রত্যন্ত এলাকায় আগাম সতর্কবার্তা পৌঁছানো পর্যটন এলাকায় নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ এবং সরকারি কার্যক্রমের অগ্রগতি ও ফলাফল সম্পর্কে তথ্য প্রকাশ গুরুত্বপূর্ণ। এসব উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে সিলেটের জনসেবা দুর্যোগ মোকাবিলা ও পর্যটন উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে এলাকাবাসী বিশ্বাস করে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত