1
2
| প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ তিনজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
মহানগর (সিলেট) প্রতিনিধি :
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৫৮ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নগরের লাক্কাতুরা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (নিরস্ত্র) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানের স্বপ্নকলি এলাকায় অভিযান চালায়। এ সময় স্বপ্নকলি এলাকার জনৈক সুজন মুদির বাড়িসংলগ্ন সড়কে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মদের মধ্যে ১২ বোতল রয়্যাল স্ট্যাগ এবং ৪৬ বোতল আইকনিক হোয়াইট ফাইনেস্ট ইন্টারন্যাশনাল গ্রেইন হুইস্কি রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লাক্কাতুরা চা-বাগানের স্বপ্নকলি উপরপাড়া এলাকার বিমল গোয়ালার ছেলে দেবাশীষ গোয়ালা (২৬), শুকরা লোহার ছেলে আগুন লোহার (২৩) এবং স্বপন লোহার ছেলে সন্তোষ লোহার (২৬)।
পুলিশ জানায়, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২৪(খ) ও ৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ২৭ অক্টোবর থানার মামলা নম্বর ৩৬ হিসেবে নথিভুক্ত করা হয়।
গ্রেপ্তার তিনজনকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত