1
2
| প্রকাশের তারিখঃ ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার নাসরুল্লাহ বদরপুরি। রোববার (১১ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
নিহত মো. শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তাঁর বাবার নাম মো. রফিকুল ইসলাম এবং মায়ের নাম মোছা. শাহেরা বেগম।
অন্যদিকে, নিহত নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তাঁর বাবার নাম মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মায়ের নাম জাহানারা বেগম।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। ওই সময় বিমানবন্দরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। এ ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।
উল্লেখ্য, গত শনিবার কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় মোট ১২ জনের প্রাণহানি ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিচয় প্রকাশের পর তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত