1
2
| প্রকাশের তারিখঃ ১০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দিল্লিতে আন্দোলন ঘিরে ধরপাকড়, আটক ছাত্রনেত্রী নেহা বোরা
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লির সফদরজং বিমানবন্দর ফ্লাইওভারের কাছ থেকে তাঁকে আটক করা হয়।
এর আগে, ফ্লাইওভারের কাছাকাছি দিল্লি হাট এলাকায় বিক্ষোভকারীদের জড়ো হওয়ার আহ্বান জানান নেহা বোরা। এ সময় তিনি বলেন, ‘দিল্লি হাটই হয়ে উঠুক আমাদের যন্তর মন্তর! জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, নেহা বোরা ও অন্য আটক ব্যক্তিদের বহনকারী একটি বাস ফ্লাইওভারের কাছে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ে।
ভারতের শিক্ষার্থী ও তরুণদের বিভিন্ন আন্দোলনে পরিচিত মুখ নেহা বোরা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তাঁকে আটকের ঘটনা ঘটল।
প্রসঙ্গত, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত