1
2
| প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শহীদ মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
বাংলাদেশের সব শহীদ মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে স্বাধীনতার পর গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাঁদেরও বিনম্রচিত্তে স্মরণ করেছেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। স্বাধীনতার পর থেকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাঁদের প্রতিও তিনি শ্রদ্ধা জানান।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের এবং আহতদের প্রতিও তিনি অকৃত্রিম শ্রদ্ধা জানাচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসন ও শোষণের বিরুদ্ধে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলা আন্দোলন-সংগ্রামের পথ ধরে বাংলাদেশ বর্তমানে ফ্যাসিবাদমুক্ত হয়েছে।
তিনি জানান, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এ প্রসঙ্গে তিনি দেশের গণতন্ত্রকামী জনগণকে অভিনন্দন জানান।
তারেক রহমান বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণই আমাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস।”
জাতিসংঘের সাধারণ বিতর্কে দেওয়া বক্তব্যে তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের বিষয়গুলো তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত