1
2
| প্রকাশের তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি ষড়যন্ত্র করছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
চব্বিশের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি সারাদেশে কৃত্রিমভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি দাবি করেন, পার্শ্ববর্তী দেশ থেকে ফোন করে বাংলাদেশে সন্ত্রাসী ভাড়া করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, ‘১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না, সার্বভৌমত্ব দুর্বল ছিল। সার্বভৌমত্বকে আর দুর্বল করতে দেওয়া হবে না।’
তিনি বলেন, বিএনপির সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণের ভোটে নির্বাচিত এই সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারকে বিচারের মুখোমুখি করতে দেশের মানুষ তাদের ফেরত চায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত