1
2
| প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফের সঙ্গে পৃথক সাইডলাইন বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে পৃথকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভুটান এবং বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় দুই দেশের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা।
বৈঠকে বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপের পারস্পরিক স্বার্থ এবং জনগণের কল্যাণে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
নেতারা দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত