1
2
| প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
তিন মাসে রেমিট্যান্স এল ৭৮১ কোটি ডলার, প্রবৃদ্ধি ১৪.৯ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রায় তিন মাসে দেশে ৭ দশমিক ৮১৯ বিলিয়ন মার্কিন ডলার বা ৭৮১ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬ দশমিক ৮০৩ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৯৯৪ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১ দশমিক ৯০৩ বিলিয়ন ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ২০ সেপ্টেম্বর এক দিনেই দেশে ১১৭ মিলিয়ন ডলার বা ১১ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭ দশমিক ৮১৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৬ দশমিক ৮০৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১ দশমিক ১৬ বিলিয়ন ডলার।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। প্রবাসী আয় বাড়ায় দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত