1
2
| প্রকাশের তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
কক্সবাজার সরকারি কলেজের হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক
আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ছাত্রীকে আটক করেছে সদর থানা পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় হোস্টেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শিক্ষার্থীর নাম শরীফা। তিনি কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। অভিযানে নারী পুলিশ সদস্যরাও অংশ নেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় হোস্টেলে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশের এই অভিযানের পর হোস্টেলে থাকা শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক ছাত্রীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত