1
2
| প্রকাশের তারিখঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দ্বিতীয় সন্তানের মা হলেন দীপিকা, ঘরে এলো কন্যাসন্তান
নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক :
দ্বিতীয়বারের মতো বাবা-মা হলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাদের পরিবারে এসেছে নতুন অতিথি—কন্যাসন্তান। সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন দীপিকা। খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি।
ইনস্টাগ্রামে নবজাতকের পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করেছেন দীপিকা। ছবিতে লেখা রয়েছে, ‘কন্যাসন্তানকে স্বাগতম’। এর মধ্য দিয়ে দ্বিতীয় সন্তানের জন্মের খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
এর আগে গত ১৯ এপ্রিল যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। সেই পোস্টে তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে দেখা যায় গর্ভধারণ পরীক্ষার ফল। একই পোস্টে নতুন অতিথির আগমনের খবর জানিয়েছিলেন তারা।
সম্প্রতি দুয়ার জন্মদিন উপলক্ষে মেয়েকে ঘিরে আবেগঘন একটি ছবি প্রকাশ করেছিলেন তারকা দম্পতি। ছবিতে রণবীর ও দুয়ার সঙ্গে দেখা যায় অন্তঃসত্ত্বা দীপিকাকেও। পোস্টটির ক্যাপশনে তারা লিখেছিলেন, ‘বেবি দুয়া এবং আমাদের সবার হৃদয় আরও বড় হচ্ছে! আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ!’
অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। নতুন কন্যাসন্তানের আগমনে দীপিকা-রণবীরের পরিবারে যোগ হয়েছে আরও এক নতুন আনন্দ। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত