1
2
| প্রকাশের তারিখঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ইরান সংঘাতে মার্কিন নিহতের সংখ্যা নিয়ে ওয়াশিংটন পোস্টের দাবি
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর নিহতের সংখ্যা পেন্টাগনের প্রকাশিত হিসাবের চেয়ে বেশি বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে পাঁচজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২২ জন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন। এই সংখ্যা পেন্টাগনের প্রকাশ্য তথ্যভান্ডারে থাকা নিহতের সংখ্যার চেয়ে চারজন বেশি।
তবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গোপন রাখা নিহতদের সবাই সরাসরি কয়েক মাস ধরে চলা ইরান সংঘাতের কারণে মারা যাননি। তাদের মধ্যে কেউ কেউ মধ্যপ্রাচ্যে চলমান বিভিন্ন সংঘাতের সময় ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক সদস্য ছিলেন।
এদিকে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে মন্তব্য করেন।
ফলে ইরান সংঘাতকে ঘিরে মার্কিন সামরিক বাহিনীর প্রকৃত হতাহতের সংখ্যা নিয়ে পেন্টাগনের প্রকাশ্য হিসাব এবং ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের মধ্যে ভিন্নতা দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত