1
2
| প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
হোসেনপুরে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
মো: মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে সূবর্ণা আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের বাবার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি গ্রামের রউফ মিয়ার ছেলে মো. মাসুম মিয়ার সঙ্গে একই এলাকার মো. হেলাল মিয়ার মেয়ে সূবর্ণা আক্তারের বিয়ে হয়। কয়েক দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন সূবর্ণা।
শুক্রবার দুপুরে বাবার বাড়িতে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সূবর্ণার বাবা মো. হেলাল মিয়া জানান, তাঁর মেয়ে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত