1
2
| প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে ১ লাখ টাকা দিল কানাইঘাট অ্যাসোসিয়েশন
নিজস্ব প্রতিবেদক
মুফিজুর রহমান নাহিদ, স্টাফ রিপোর্টার :
সিলেটের কানাইঘাটের গাছবাড়ী-হরিপুর সড়কের সাময়িক সংস্কারে এগিয়ে এসেছে কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা। সড়কটি জরুরি ভিত্তিতে সাময়িকভাবে মেরামতের জন্য সংগঠনের পক্ষ থেকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মেজরটিলায় কানাইঘাট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জানান, গাছবাড়ী-হরিপুর সড়কটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছে। স্থানীয় মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়কটির সাময়িক সংস্কারে সহযোগিতার অংশ হিসেবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ অর্থ প্রদান করা হয়েছে।
এদিকে একই অনুষ্ঠানে প্রবাসে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের লামার তালুক গ্রামের দুই রেমিট্যান্সযোদ্ধা আলিম উদ্দিন ও খালিক উদ্দিনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিপদের সময়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সমিতির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও ৮ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান, সহসভাপতি জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সাইদুর রহমান নাবিল, ধর্মবিষয়ক সম্পাদক মো. সিরাজ উদ্দিন, ফিরুজ আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সড়ক সংস্কারে আর্থিক সহায়তা প্রদান এবং দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত