1
2
| প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৮ কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। এদের মধ্যে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার এবং পাঁচজন সহকারী পুলিশ সুপার রয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পৃথক আদেশে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে ২৭ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
আদেশ অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্টের এক আদেশে তাকে সাতক্ষীরায় বদলি করা হয়েছিল। নতুন আদেশে সেই বদলির নির্দেশ বাতিল করা হয়েছে।
এ ছাড়া র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীনকে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, টিআর পদে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমানকে র্যাবে বদলি করা হয়েছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহাকে গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলে পদায়ন করা হয়েছে।
নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সোহেল মিয়াকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. আজিজুর রহমান খানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার অরুপ রতন সরকারকে নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত